রিটার্ন ও রিফান্ড নীতি
ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের সামনেই পণ্য খুলে দেখে নিন। সমস্যা থাকলে তখনই ফেরত দিন — পণ্য গ্রহণের পর ফেরত বা পরিবর্তন করা হয় না।
1. ডেলিভারির সময় পণ্য যাচাই বাধ্যতামূলক
ডেলিভারি ম্যানের সামনেই প্যাকেট খুলে পণ্যটি ভালোভাবে দেখে নিন — সঠিক পণ্য, সঠিক পরিমাণ, সাইজ বা রঙ, আর কোনো ভাঙা বা ক্ষতি আছে কিনা।
2. সমস্যা থাকলে তখনই ফেরত দিন
ভুল পণ্য, ক্ষতিগ্রস্ত বা অসম্পূর্ণ পণ্য হলে ডেলিভারি ম্যানের কাছেই ফেরত দিন। এ ক্ষেত্রে পণ্যের মূল্য পরিশোধ করতে হবে না।
3. গ্রহণের পর ফেরত নেওয়া হয় না
পণ্য বুঝে নিয়ে মূল্য পরিশোধের পর কোনো অবস্থাতেই ফেরত বা পরিবর্তন গ্রহণযোগ্য নয়। তাই অনুগ্রহ করে ডেলিভারি ম্যান চলে যাওয়ার আগেই পণ্য যাচাই করুন।
4. উৎপাদনগত ত্রুটি
ইলেকট্রনিক পণ্যের যে ত্রুটি ডেলিভারির সময় দেখে বোঝা সম্ভব নয় — যেমন চার্জ না নেওয়া বা চালু না হওয়া — সেটি ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওসহ জানালে যাচাই করে পরিবর্তন করে দেওয়া হবে। ব্যবহারজনিত, পড়ে যাওয়া বা শারীরিক ক্ষতি এর আওতায় পড়বে না।
5. অগ্রিম পরিশোধ করা থাকলে
ডেলিভারির সময় ত্রুটিপূর্ণ পণ্য ফেরত দিলে অগ্রিম পরিশোধিত টাকা ৩–৫ কার্যদিবসের মধ্যে একই মাধ্যমে ফেরত দেওয়া হবে।
যোগাযোগ: 01533728624।