গোপনীয়তা নীতি
mairabd.com আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষা করে, তা এই নীতিতে বলা হলো।
যে তথ্য আমরা নিই
অর্ডারের সময় আপনার নাম, মোবাইল নম্বর, জেলা, থানা ও ঠিকানা। ইমেইল দেওয়া ঐচ্ছিক। অগ্রিম পেমেন্ট করলে যে নম্বর থেকে পাঠিয়েছেন সেটি ও Transaction ID।
তথ্য কেন ব্যবহার করি
অর্ডার নিশ্চিত করতে কল বা বার্তা পাঠাতে, পণ্য ডেলিভারি দিতে, পেমেন্ট যাচাই করতে এবং আপনার অর্ডারের অবস্থা জানাতে।
কার সাথে তথ্য শেয়ার হয়
ডেলিভারির জন্য কুরিয়ার প্রতিষ্ঠানকে (যেমন Pathao, Steadfast) আপনার নাম, নম্বর ও ঠিকানা দেওয়া হয়। অর্ডারের বার্তা পাঠাতে SMS সেবাদাতাকে নম্বর দেওয়া হয়।
বিজ্ঞাপনের কার্যকারিতা মাপতে Meta (Facebook) Pixel ব্যবহার করা হয়। এতে আপনার মোবাইল নম্বর এনক্রিপ্ট (hash) করা অবস্থায় পাঠানো হয় — আসল নম্বর নয়।
অর্ডার দ্রুত প্রক্রিয়া করতে আমাদের অভ্যন্তরীণ নোটিফিকেশন সেবায় (Telegram) অর্ডারের তথ্য পাঠানো হয়, যা শুধু আমাদের টিম দেখতে পায়।
এর বাইরে আপনার তথ্য কারও কাছে বিক্রি বা হস্তান্তর করা হয় না।
কুকি
কার্ট মনে রাখা ও সাইট ঠিকভাবে চালাতে কুকি ব্যবহার করা হয়। ব্রাউজারের সেটিংস থেকে কুকি বন্ধ করা যায়, তবে তাতে কার্ট কাজ নাও করতে পারে।
তথ্য কতদিন রাখি
হিসাব ও আইনগত প্রয়োজনে অর্ডারের তথ্য সংরক্ষণ করা হয়। অসম্পূর্ণ অর্ডারের তথ্য নির্দিষ্ট সময় পর নিজে থেকে মুছে যায়।
আপনার অধিকার
আপনার তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলতে চাইলে আমাদের জানান।
হটলাইন: 01533728624